ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

স্কুলছাত্রীকে হত্যার দায়ে যুবকের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত

সিরাজগঞ্জের বেলকুচিতে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুলছাত্রী পূজা সরকারকে হত্যা মামলায় সঞ্জয় চন্দ্র সরকার (২২) নামে এক যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।


বুধবার (১০ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত সঞ্জয় চন্দ্র সরকার বেলকুচি উপজেলার শোলাকুড়া গ্রামের মৃত মংলা চন্দ্র সরকারের ছেলে। সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুর রহমান গণমাধ্যমের কাছে এ তথ্য নিশ্চিত করেছেন।


মামলা সূত্রে জানা যায়, উপজেলার শোলাকুড়া গ্রামের শ্রী পবিত্র সরকারের কন্যা পূজা সরকার শোলাকুড়া মরিয়ম বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণিতে লেখাপড়া করতেন। স্কুলে যাওয়ার সময় প্রতিবেশী যুবক শ্রী সঞ্চয় চন্দ্র সরকার প্রায়ই তাকে প্রেমের প্রস্তাব দিতো। এ সময় সে পূজা সরকারকে বিরক্ত করতো।


পূজা সরকার তার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় সঞ্জয় সরকার ক্ষিপ্ত হয়ে ২০২১ সালে ৩ মে পূজার বাড়িতে প্রবেশ করে। এরপর এলোপাতাড়িভাবে পূজা সরকারের শরীরে বিভিন্ন অংশে উপর্যুপরি আঘাত করে যুবকটি পালিয়ে যায়।


পরে পূজা সরকারের বাবা শ্রী পবিত্র সরকার বাদী হয়ে বেলকুচি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ শ্রী সঞ্জয় চন্দ্র সরকারকে গ্রেফতার করলে সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।


পরবর্তীকালে সাক্ষ্য গ্রহণের মাধ্যমে অভিযোগ প্রমাণিত হওয়ায় দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এই রায় প্রধান করেন।

ads
ads
ads

Our Facebook Page

↑